Search Results for: Science & Technology
বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু! রোবট ডাক্তাররা দিনে ৩,০০০ রোগীর চিকিৎসা করবে
আন্তর্জাতিক ডেস্ক : চীনে বিশ্বের প্রথম এআই চালিত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে, যেখানে রোবট ডাক্তাররা প্রতিদিন ৩,০০০ রোগীর যত্ন নিতে সক্ষম।
আরও পড়ুনকানে হেডফোনে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে শত কোটি কিশোর
স্বাস্থ্য-বার্তা ডেস্ক : আপনার তাৎক্ষণিক কার্যকলাপের দীর্ঘমেয়াদী পরিণতি কল্পনা করাও কঠিন। শ্রবণশক্তি হারানোর ঘটনা সাধারণত ধীরে ধীরে ঘটে এবং ক্রমশ বাড়তেই থাকে। হেডফোন, ইয়ারবাড ও বিভিন্ন লাউড কনসার্টে উপস্থিতির কারণে শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন শত কোটিরও বেশী তরুণ-তরুণী; এমনই সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। জনস্বাস্থ্য বিষয়ক ব্রিটিশ জার্নাল ‘বিএমজে গ্লোবাল হেলথ’-এ প্রকাশিত গবেষণায় উঠে এসেছে, বিশ্বব্যাপী সরকারি পর্যায়ে ‘সেইফ লিসনিং’ নীতিমালার প্রচারণা চালানো এখন সময়ের দাবি। প্রযুক্তি, সঙ্গীত ও অনুষ্ঠান আয়োজকদেরও তরুণ-তরুণীদের এই ঝুঁকি সম্পর্কে জানাতে হবে। বিভিন্ন তথ্য থেকে প্রমাণ মিলছে, তারা নিয়মিতই অনিরাপদ মাত্রার শব্দ সংস্পর্শে আসেন। প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ বলছে, আগের গবেষণাতেও দেখা গেছে, হেডফোন ও ইয়ারবাডে গান শোনার বেলায় অনেকেই নিয়মিত একশ পাঁচ ডেসিবেল পর্যন্ত উচ্চ মাত্রার শব্দ বাছাই করেন; যেখানে বিভিন্ন বিনোদন মূলক ভেনুর বেলায় এটি দাঁড়ায় একশ চার থেকে একশ ১২ ডেসিবেল পর্যন্ত।
আরও পড়ুনহোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের ‘আন্তর্জাতিক সাইন্টিফিক সেমিনার ও চিকিৎসক সম্মেলন-২৩’ সম্পন্ন
সম্প্রতি সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বাংলাদেশের উদ্যোগে ‘আন্তর্জাতিক সাইন্টিফিক সেমিনার ও চিকিৎসক সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি রোজ শনিবার চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি ও বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম. পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি ড. মোঃ আমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পেশাজীবীদের দাবিগুলির প্রতি লক্ষ্য রাখছেন; তারই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী প্রাচীন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথির বিষয়ে তিনি অত্যন্ত আগ্রহী এবং আস্থা রাখেন। হোমিওপ্যাথিক কল্যাণে তার মেয়াদকালের প্রথম সময়ে তিনি হোমিওপ্যাথি বোর্ডকে জমি দান করেছিলেন। তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হোমিওপ্যাথির কল্যাণে বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছেন, হোমিওপ্যাথি আইন-২০২৩ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং জেলা-উপজেলা ও প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেয়র জন্য স্বাস্থ্যখাতে বরাদ্দ রেখেছেন। বিভাগীয় পর্যায়ে আমার কিছু করার সুযোগ থাকলে আমি প্রশাসনিকভাবে হোমিওপ্যাথদের স্বার্থে যেকোনো ভালো উদ্যোগে অংশীদার হতে আগ্রহী।
আরও পড়ুনমাথায় নতুন চুল গজানোর দুর্দান্ত উপায়!
লাইফ-স্টাইল ডেস্ক : আমাদের বয়স বাড়ার কারণে অথবা বংশগত বা পরিবেশের প্রভাবে চুল পড়ে যেতে থাকে। তবে মাথার ত্বক বা স্ক্যাল্পে যদি আমরা উদ্দীপনা দিতে পারি, তাহলে মাথায় নতুন চুল গজানো সম্ভব। প্রতিটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালনের ব্যবস্থা রয়েছে। এটাকে যদি বাড়ানো যায়, তাহলেও নতুন চুল গজানো সম্ভব। মাথায় নতুন চুল গজানোর উপায় : ১. প্রথম উপায় হলো ম্যাসাজ করা। নিয়মিত চুল ম্যাসাজ করতে হবে। এতে করে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে এবং স্ক্যাল্প উদ্দীপিত হবে। ২. চুলের গোঁড়ায় হেয়ার ফলিকল থাকে। ভাইব্রেশনের মাধ্যমে যদি ফলিকল উদ্দীপিত করা যায় তবে নতুন চুল গজানো সম্ভব। ৩. এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যেটা আপনার স্ক্যাল্পের মৃত কোষগুলো ঝরে যেতে সাহায্য করবে। এই মৃত কোষগুলো স্ক্যাল্পের ফলিকল ব্লক করে রাখে, যে কারণে নতুন চুল গজানোর পথে বাঁধা দেয়। কেননা তখন স্ক্যাল্পে রক্ত সঞ্চালন কমে যায়। অল্প পরিমাণ শ্যাম্পু নিয়ে মাথায় ম্যাসাজের মত করে লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
আরও পড়ুনমুহূর্তে তেলাপোকা-ছারপোকা দূর করার সহজ উপায়
লাইফস্টাইল ডেস্ক: তেলাপোকা ও ছারপোকা মানুষ ও ঘর-বাড়ির জন্য খুবই ক্ষতিকর। তাই আপনাদের কিভাবে ঘর-বাড়ি থেকে তেলাপোকা-ছারপোকা দূর করতে এ টিপসটি ১০০% কার্যকরী, যা পরীক্ষিত। টিপস-১: প্রথমে সেবলন বা ডেটল যে কোন একটি নিতে হবে। আর লাগবে পানি। ২৫০ গ্রাম পানির জন্য ৪ চা চামচ সেভলন বা ডেটল দিতে হবে। পানির পরিমান কম বেশি নিলে সেভলনের পরিমানও কম বেশি নিতে হবে। এরপর পানি এবং সেভলন ভালভাবে মিলিয়ে একটি বোতলে নিতে হবে। ভালোভাবে মিলানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালোভাবে না মিশালে এটি কার্যকরী হবে না। তারপর বোতলের সঙ্গে একটি স্প্রের মুখ লাগিয়ে স্প্রে করে দিতে হবে। যেখানে যেখানে তেলাপোকা বা ছারপোকা ঘুরে বেড়ায় সেখানে সেখানে স্প্রে করে দিতে হবে। ৫ মিনিটের মধ্যে তেলাপোকা বা ছারপোকা মরে যাবে বা চলে যাবে। আর কখনও আসবে না। পরপর এক সপ্তাহের মত স্প্রে করলে দেখবেন আপনার ঘর পুরোপুরি তেলাপোকা বা ছারপোকা মুক্ত হয়ে যাবে।
আরও পড়ুন