ব্রেকিং নিউজ
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কৃষি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা!

ক্যাটাগরি: Agriculture | প্রকাশের তারিখ: 02 Aug 2025
কৃষি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা!

লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় জসিম উদ্দিন (৩৬) নামের এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অদ্য মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জসিম উদ্দিন চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরবিলা এলাকার নুরুল কবিরের ছেলে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার দায়ে চরম্বা ইউনিয়নের জসিম উদ্দিন নামের এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।