ব্রেকিং নিউজ
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে

ক্যাটাগরি: Breaking news | প্রকাশের তারিখ: 09 Apr 2026
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে

সিনিয়র সাংবাদিক মো ওয়াসিম চট্টগ্রাম (আনোয়ারা) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা সুন্নাপাড়া এলাকায় মাদকের টাকার জন্য নিজ মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক মোঃ জাবেদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মাদকের টাকা না পেয়ে তিনি নিজের মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাবেদ তার মায়ের ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে তার মা আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত মাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, এলাকায় মাদকাসক্তদের উৎপাত দিন দিন বাড়ছে এবং দ্রুত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।