Search Results for: Health

টাইফয়েড টিকাদানে শীর্ষে লোহাগাড়া

চট্টগ্রাম বিভাগ : লোহাগড়া প্রতিনিধি:- মোহাম্মদ মাহামুদুর হক “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড” পেল উপজেলা স্বাস্থ্য বিভাগ সারা দেশের চলমান টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড” অর্জন করেছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। লক্ষ্যমাত্রা অর্জনে লোহাগাড়া শীর্ষে টাইফয়েড টিকাদান কার্যক্রমে লোহাগাড়ার এই সাফল্য স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন
৩২ ঘণ্টা ধরে ব্রেন সার্জারি করে মেঝেতে লুটিয়ে পড়লেন দুই চিকিৎসক, চীনের এক হাসপাতালের ছবি

চীনের এক হাসপাতালের ছবি ছুঁয়ে গেছে সারা বিশ্বের হৃদয়। ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে দুই সার্জন — ডাঃ দাই এবং ডাঃ তিয়ান, টানা ৩২ ঘণ্টা ধরে এক জটিল মস্তিষ্কের অস্ত্রোপচার চালান। রোগীর মস্তিষ্কে ধরা পড়েছিল প্রাণঘাতী ব্রেন অ্যানিউরিজম, যেখানে সামান্য ভুলও মৃত্যুর কারণ হতে পারত।

আরও পড়ুন
লাকসামে একসাথে ৫ সন্তান জন্ম, সুস্থ মা ও নবজাতকরা!! !

#লাকসামে #একসঙ্গে ৫ #সন্তানের #জন্ম, #সুস্থ #আছেন মা ও নবজাতকরা—আল্লাহর বিশেষ নিয়ামত

আরও পড়ুন
অকালে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে প্রতিদিন বাদাম খান

অকালে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন বাদাম খান। হার্ট ভালো থাকলে একজন মানুষের স্বাস্থ্য নিয়ে আর কোনো চিন্তাই করার দরকার হয় না। আর এই কারণেই হয়তো এই প্রবাদটির সৃষ্টি হয়েছে, ‘হৃৎপিণ্ড ভালো থাকলে জীবনের চাকাও সচল থাকে’। আসলেই তাই, স্বাস্থ্য ভালো থাকলে জীবনের সবকিছুই যেন ঠিকঠাক মতো চলে। কোনো জীবন্ত সত্ত্বার সবচেয়ে বড় সম্পদটিই হলো সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য ছাড়া জীবনকে আদৌ পুরোপুরি উপভোগ করা সম্ভব নয়। এবার আপনার জীবনের অন্যদিকগুলো যতই সুন্দর হোক না কেন। উদাহরণত, আপনি যদি ডায়াবেটিসের মতো নিরাময়ের অযোগ্য কোনো রোগে আক্রান্ত হন তাহলে আপনাকে হয়তো আপনার সবচেয়ে প্রিয় খাবার খাওয়া বাদ দিতে হতে পারে। আপনি হয়তো শারীরিক দুর্বলতার কারণে আপনার সবচেয়ে প্রিয় তৎপরতায়ও লিপ্ত হতে পারবেন না।যেমন রোমাঞ্চকর কোনো ক্রীড়া। কিছু রোগ আছে যেগুলো হয়তো আবার অল্পতেই সেরে যায়। কিন্তু এমন কিছু রোগ আছে আবার যেগুলো আপনার জীবনের গুনগত মান পুরোপুরি বদলে দিতে পারে।

আরও পড়ুন
চবিতে শুরু হচ্ছে ডোপ টেস্ট, পজিটিভ হলে সিট বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় নিতে উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা মাত্র ৩৫০ টাকায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিজেদের ডোপ টেস্ট করাতে পারবেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চবি উপ-উপাচার্যের (প্রশাসন) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া এবং বিশ্ববিদ্যালয় মেডিকেলের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

আরও পড়ুন