ক্যাটাগরি: Agriculture |
প্রকাশের তারিখ: 02 Aug 2025
তিন মাসের ব্যবধানে ফের কাঁচা মরিচের দাম ২শ টাকা ছাড়িয়ে গেছে। গতকাল নগরীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৩০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি দেশজুড়ে বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। এর প্রভাবে দাম বেড়ে গেছে।
জানা গেছে, দেশে সবচেয়ে বেশি কাঁচা মরিচ উৎপাদন হয় পাবনা, মাগুরা, বগুড়া ও জামালপুর জেলায়। এসব জেলা থেকে চট্টগ্রামের আড়তে কাঁচা মরিচ আসে। খরা ও অতি বৃষ্টির কারণে মরিচ গাছগুলো মরে যাওয়ায় মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। গত এক মাসে কাঁচা মরিচের উৎপাদন চার ভাগের এক ভাগে নেমে এসেছে। গতকাল নগরীর কাজীর দেউড়ি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। দু’দিন আগেও বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়। অর্থাৎ এই সময়ে দাম বেড়েছে ১০০ টাকা।
কাঁচা মরিচ বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, পাইকারি থেকে কাঁচা মরিচের দাম বেশি। তাই আমরাও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) একাধিক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সার নিয়ে উদ্বেগ আছে একথা ঠিক। তবে সারের কোনো সংকট হবে না। দেশে যে পরিমাণ সার মজুদ রয়েছে সেগুলোর পাশাপাশি প্রচুর সার আমদানি হচ্ছে। আমদানিকৃত সার পাইপ লাইনে রয়েছে। বোরো এবং রবি মৌসুমের চাহিদার চেয়ে বেশি সার আমদানি করা হচ্ছে।