Search Results for: Sports

ক্রিকেট, নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড, ৩৪ বলে সেঞ্চুরি করেছে কিরন নাবগির।

নিজস্ব প্রতিবেদন :- দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড এখন কিরন নাবগিরের দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড এখন কিরন নাবগিরেরইনস্টাগ্রাম/কিরন নাবগিরে স্বীকৃত নারী টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন কিরন নাবগিরে। আজ ভারতের সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টি ট্রফিতে ৩৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি। বিশ্ব রেকর্ড গড়ার পথে নাবগিরে ভেঙেছেন সোফি ডিভাইনের ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড।

আরও পড়ুন
বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টির নেতৃত্বে সাকিব

সাকিব আর বিতর্ক দুটোই যেন এক সাথে বাঁধা। এবার বিতর্ক অনলাইন বেটিং সাইটের সহযোগী প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে তার চুক্তি নিয়ে। কদিন ধরে চলা এ বিতর্ক অবশ্য শেষ হয়েছে। বেটউইনারের সঙ্গে সাকিব চুক্তি বাতিল করেছেন। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের কাঁধে তুলে দিয়েছে টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিশ্বখ্যাত এই অলরাউন্ডার নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। এই মাসের শেষ দিকে এশিয়া কাপ দিয়ে শুরু হবে সাকিবের টি-টোয়েন্টি অধিনায়কত্বের নতুন অধ্যায়। পরে অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন
ভারতকে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

মেয়েদের বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে শিরোপা জয়ের নজিরও আছে এসব টুর্নামেন্টে। তবে জাতীয় ফুটবল দলের হয়ে ভারতকে এতদিন হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সেই আক্ষেপ ঘোচাল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের রক্ষনের কঠিন পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশকে দ্বিতীয়ার্ধে আরও এক গোল উপহার দেন সিরাত জাহান স্বপ্না। ম্যাচে জোড়া গোল করেছেন স্বপ্না। অন্য গোলটি এসেছে কৃষ্ণা সরকারের পা থেকে। শুরু থেকে আত্মবিশ্বাসী এক বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে দশরথের সবুজ গালিচায়। মারিয়া মান্ডা-মনিকা চাকমা-সানজিদা খাতুন মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মসৃণ করে দেন আক্রমণের পথ। সপ্তম মিনিটে ভারতের জালে বল জড়ালেও গোল পায়নি বাংলাদেশ। আঁখির পাস ধরে সানজিদা খাতুন আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন গোলমুখে। স্বপ্না ও কৃষ্ণা রানী সরকার ছুটেন হেডের জন্য; ভারতের গোলরক্ষক অদিতি চৌহান বল ধরতে যাওয়ার সময় কৃষ্ণার সঙ্গে সংঘর্ষে পড়ে যান। স্বপ্না টোকায় বল জালে জড়ালেও রেফারি বাজান ফাউলের বাঁশি।

আরও পড়ুন
জমকালোভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচের আনন্দ ভ্রমণ ও পিকনিক

জমকালোভাবে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ‘০৮-১০’ ব্যাচের পিকনিক। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি সফল পিকনিকের আয়োজন সম্পন্ন করেছেন চট্টগ্রামের বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচ।জাঁকজমকপূর্ণ আয়োজনে উৎসব মূখর পরিবেশে পঞ্চম বারের মতো পুনর্মিলনী মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় সি.আর.বি থেকে ফুল আর টি শার্ট বিতরণের মধ্যে দিয়ে পিকনিকের যাত্রার উদ্বোধন করেন । পিকনিকের জন্য মনোগ্রাম সম্বলিত তৈরিকৃত টি শার্ট ও শাল উপস্থিত প্রাক্তন ছাত্রদের মাঝে বন্টন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট। আয়োজক কমিটির সমন্বয়ক কাজী সামি, সাব্বির, ফয়সাল, মহিম, দিদার, নিশান, বাঁধন, কালাম, রহিম, শাহীন, নাজমুল, জয়নুল, রাফি, নাশিদ পারভিন, ঝিনুক সহ এক ঝাঁক উদ্যোমি তরুণদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পিকনিকটি সারাদিনব্যাপী আনন্দমুখর হয়ে উঠে।

আরও পড়ুন
এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সম্পন্ন

এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে পারভেজ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। ৮নং শুলকবহর ওয়ার্ডের মেয়র গলি টিএন্ডটি স্টাফ কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নূর আলম স্মৃতি সংসদকে ২০ রানে পরাজিত করে তারা। পারভেজ স্মৃতি সংসদ প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নুর আলম স্মৃতি সংসদ ৫২ রান করে অল আউট হয়ে যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন রুবেল, সেরা বোলার সৌরভ ও সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হন শরিফ। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন আদিল।

আরও পড়ুন