ব্রেকিং নিউজ
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জমকালোভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচের আনন্দ ভ্রমণ ও পিকনিক

ক্যাটাগরি: Sports | প্রকাশের তারিখ: 03 Feb 2025
জমকালোভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচের আনন্দ ভ্রমণ ও পিকনিক

জমকালোভাবে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ‘০৮-১০’ ব্যাচের পিকনিক। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি সফল পিকনিকের আয়োজন সম্পন্ন করেছেন চট্টগ্রামের বৃহত্তর ‘০৮-১০’ ব্যাচ।জাঁকজমকপূর্ণ আয়োজনে উৎসব মূখর পরিবেশে পঞ্চম বারের মতো পুনর্মিলনী মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় সি.আর.বি থেকে ফুল আর টি শার্ট বিতরণের মধ্যে দিয়ে পিকনিকের যাত্রার উদ্বোধন করেন । পিকনিকের জন্য মনোগ্রাম সম্বলিত তৈরিকৃত টি শার্ট ও শাল উপস্থিত প্রাক্তন ছাত্রদের মাঝে বন্টন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট। আয়োজক কমিটির সমন্বয়ক কাজী সামি, সাব্বির, ফয়সাল, মহিম, দিদার, নিশান, বাঁধন, কালাম, রহিম, শাহীন, নাজমুল, জয়নুল, রাফি, নাশিদ পারভিন, ঝিনুক সহ এক ঝাঁক উদ্যোমি তরুণদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পিকনিকটি সারাদিনব্যাপী আনন্দমুখর হয়ে উঠে।

এদিন সকাল আটটায় চট্টগ্রাম সি.আর.বি থেকে ২টি বাস গাড়ি বহর নিয়ে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। রাঙামাটি পিকনিক স্পটে পৌঁছে ঝুলন্ত ব্রিজ থেকে লঞ্চ যাত্রা শুরু করে বারগি লেক, রাজবাড়ী, বেরাইন্না লেগ শেষ করে আসাবস্তি আইল্যান্ডে কেক কাটা সমপন্ন হয়। জুমার নামাজ আদায় করার পর উপস্থিত সবাই একত্রে মধ্যাহ্নভোজ শেষ করেন। মধ্যাহ্নভোজ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় বিভিন্ন ধরনের আনন্দদায়ক প্রতিযোগিতামূলক খেলা। আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন খেলাধুলা, নাচ, গান, পুরষ্কার বিতরনী। পিকনিকে সবচেয়ে আকর্ষনীয় ছিলো রাইফেল ড্র। রাইফেল ড্র পর্বটি পরিচালনা করেন কমিটির প্রধান এডমিন কাজী সামি। সর্বশেষ বিভিন্ন প্রতিযোগীতা ও রাইফেল ড্র এর পুরস্কার তুলে দিয়ে পিকনিক শেষ হয়।