লিওনেল স্কালোনির মতে, সর্বোচ্চ চাপের ম্যাচে আর্জেন্টিনা যে পারফরম্যান্স উপহার দিয়েছে; তা অবিশ্বাস্য। চাপের পারদ ছিল চূড়ায়; থাকাটাই স্বাভাবিক। হারলেই যে বাদ পড়তে হবে; এমন কঠিন পরিস্থিতিতেও দিক হারায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেললেও দ্বিতীয় ভাগে নিজেদের গুছিয়ে নেয় তারা। দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে তুলে নেয় কাঙ্ক্ষিত জয়। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বললেন, ভয়ঙ্কর কঠিন ম্যাচে মেসি-দি মারিয়াদের খেলা নিয়ে তিনি গর্বিত।
৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপ শুরু করে শিরোপার দাবিদার দলগুলোর একটি আর্জেন্টিনা। কিন্তু লাতিন আমেরিকা চ্যাম্পিয়নদের সেই আশায় বড় চোট লাগে শুরুতেই। ২-১ গোলে হেরে বসে তারা র্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে। তাই মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়াতেই হতো আর্জেন্টিনার। হারলেই তো শেষ হয়ে যেত টুর্নামেন্টে তাদের পথচলা। তাই আগের ম্যাচের শুরুর একাদশ থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে দল সাজান কোচ স্কালোনি। কিন্তু তাতেও যেন লাভ হচ্ছিল না। হারার ভয় স্পষ্ট ছিল খেলোয়াড়দের শরীরী ভাষায়। এলোমেলো ফুটবল খেলে কোনোমতে প্রথমার্ধ শেষ করে তারা।
অনলাইন গেমিং (Online gaming) বর্তমান প্রজন্মের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এই গেমের নেশায় বুঁদ হয়ে অনেকেই তাঁদের লক্ষ্য থেকে সরে আসছে। এমনকি নষ্ট হচ্ছে কিশোরদের পড়াশোনা এবং খোয়া যাচ্ছে টাকাও। অনলাইন গেমিং-এর চক্করে প্রাণ গিয়েছে বহু জনের। অবিভাবকদের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে উঠছে অনলাইম গেমিং। সেই আবহেই এবার বড় ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী। জানালেন রাজ্যে নাকি খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে অনলাইন গেমিং।