ব্রেকিং নিউজ
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

টাইফয়েড টিকাদানে শীর্ষে লোহাগাড়া

ক্যাটাগরি: Health | প্রকাশের তারিখ: 28 Nov 2025
টাইফয়েড টিকাদানে শীর্ষে লোহাগাড়া

চট্টগ্রাম বিভাগ : লোহাগড়া প্রতিনিধি:- মোহাম্মদ মাহামুদুর হক “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড” পেল উপজেলা স্বাস্থ্য বিভাগ সারা দেশের চলমান টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ “বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড” অর্জন করেছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। লক্ষ্যমাত্রা অর্জনে লোহাগাড়া শীর্ষে টাইফয়েড টিকাদান কার্যক্রমে লোহাগাড়ার এই সাফল্য স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের নিয়ে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়। লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চল, ইউনিয়নভিত্তিক মাঠ পর্যায়ের পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্যাম্পেইন দ্রুত গতিতে সম্পন্ন করা হয়। লক্ষ্যমাত্রা: ১,০৫,৮১০ জন টিকা পেয়েছে: ৯৯.৭% শিশু এটি জেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য। সাফল্যের পেছনে সম্মিলিত প্রয়াস অ্যাওয়ার্ড গ্রহণের পর ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “এ অর্জন পুরো লোহাগাড়ার। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি ও অভিভাবক—সবার সহযোগিতায় আমরা এই সফলতা পেয়েছি। ভবিষ্যতেও শিশু স্বাস্থ্য সুরক্ষায় একই আন্তরিকতায় কাজ করে যাবো।” চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পরিকল্পনা, সহযোগিতা ও কঠোর পরিশ্রম লোহাগাড়াকে শীর্ষে নিয়ে এসেছে। এই অর্জন অন্যদের জন