মানিকগঞ্জ প্রতিনিধি | সেপ্টেম্বর- 25
কত কাল মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। একটি ভাড়াবাড়ি থেকে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা ঘিরে এলাকায় চলছে চরম চাঞ্চল্য ও বিভ্রান্তি কর পরিস্থিতি হত্যা, নাকি আত্মহত্যা ?
নিহতরা হলেন:
শিখা আক্তার (২৭) মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী
আলভী (৭) শিখার প্রথম সংসারের পুত্র।
সায়মা আক্তার (২) — শিখা ও শাহীনের কন্যা
মরদেহ উদ্ধারের ঘটনা:-
সোমবার সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহে পড়ে।
বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দেখতে পায় শিখার মরদেহ বিছানায়
দুই শিশুর মরদেহ খাটের নিচে মেঝেতে
ঘরে পাওয়া গেল বিষের ট্যাবলেট
পুলিশ জানায়, ঘর থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ থেকেই এই ট্র্যাজেডি ঘটে থাকতে পারে।
স্বামী বিদেশে, পরিবারে ভাঙনের ইঙ্গিত ?
নিহতা শিখা ছিলেন শাহীন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী।
-আলভী (৭) ছিল তার প্রথম সংসারের সন্তান।
সায়মা (২) বর্তমান সংসারের
স্বামী শাহীন এক মাস আগে মালয়েশিয়া যান। এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।
পুলিশ বলছে...
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান:
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত হচ্ছে।”
সমাজের জন্য প্রশ্ন:-
এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমাজে মানসিক স্বাস্থ্য, পারিবারিক অস্থিরতা, ও নারী-শিশু নিরাপত্তার প্রতিচ্ছবি।
এমন ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সচেতনতা ও সহমর্মিতা জরুরি মনে করেন