ব্রেকিং নিউজ
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরীর দায়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা

ক্যাটাগরি: Economy | প্রকাশের তারিখ: 03 Feb 2025
মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরীর দায়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রাম বিভাগ, ক্যাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের সমন্বয়ে পৃথক অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার ও চবির জিরো পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় চকবাজার এলাকার কটুমবাড়ি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরী করার দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় ক্যাব, চবি ছাত্র এবং হাটহাজারী থানার সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত এবং অনিরাপদ পানি কন্টেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্ণারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ।