ব্রেকিং নিউজ
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, চট্টগ্রাম

ক্যাটাগরি: Breaking news | প্রকাশের তারিখ: 19 Aug 2025
সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় আজ সোমবার (১৯ আগস্ট) দুপুর ১১টার দিকে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামসু মেম্বার পাড়ায় আজ সোমবার (১৯ আগস্ট) দুপুর ১১টার দিকে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো-ফুফাতো ভাইবোন। তাদের একজন ছিদ্দিক আহমদের ছেলে এবং অন্যজন তার মেয়ের ঘরের সন্তান। মেয়ের ঘরের শিশুটির নাম মুসকান এবং ছেলের ঘরের শিশুটির নাম সাফওয়ান, তার পিতা নাম দেলোয়ার, তিনি প্রবাসে অবস্থান করছেন স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি খেলার ছলে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়-স্বজনরা গভীর শোক ও কষ্টে ভেঙে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং সকলকে শিশুদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।