চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকায় মাত্র ৮ মাস আগে বিয়ে হওয়া এক তরুণী স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। নিহত তরুণীর নাম *আরফি*, বয়স ১৯ বছর।
নিহত আরফির বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে। পরিবারের অভিযোগ, বিয়ের আগেই ভালোভাবে ছেলের অতীত, পারিবারিক অবস্থা ও মানসিক অবস্থার তদন্ত না করায় এই মর্মান্তিক পরিণতি ঘটেছে।
হত্যাকাণ্ডের বিবরণ:
বুধবার (রাত ১ টা দিকে অনুমানিক ) স্বামী তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে এবং পরে লাশ বাথরুমে লুকিয়ে রাখে।
পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ঘটনার পর স্বামী পলাতক বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের বক্তব্য:
আরফির পরিবার জানিয়েছে, বিয়ের আগে ছেলের মাদকাসক্তি, মানসিক ভারসাম্য ও পারিবারিক সমস্যাগুলোর বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া হয়নি। এখন তারা বলছেন, প্রতিটি মেয়ের বিয়ের আগে, সম্পূর্ণ যাচাই-বাছাই করা অত্যন্ত জরুরি, নতুবা এমন করুণ পরিণতি হতে পারে।
আইনি পদক্ষেপ:
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং হত্যার তদন্ত শুরু করেছে।