Search Results for: Politics
গণঅধিকার নেতার পক্ষে উত্তাল রাজপথ-বি.পি. নুরের প্রতি দেশজুড়ে গণসংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি | ঢাকা
আরও পড়ুনচট্টগ্রাম আদালতের কার্যক্রম বন্ধ, নিহত আইনজীবীর প্রথম জানাজা সম্পন্ন
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম।
আরও পড়ুননিহত আলিফ হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম সাতকানিয়া আদালত প্রাঙ্গন
বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির পক্ষ থেকে সাতকানিয়া আদালতকে দু’দিন কর্ম বিরতি দিয়ে উগ্রবাদী জংগী সনাতনী ধর্মের সংগঠন ইসকন সন্ত্রাসী কর্তৃক নির্মম হত্যায় নিহত এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের প্রতিবাদে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক এডভোকেট মো. সোলাইমান অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী এডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ)।
আরও পড়ুনশেখ হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাটের অভিযোগ : দুর্নীতির অনুসন্ধানে হাইকোর্টে রুল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাহেদুল আজম তমাল। গত ৩ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আরও পড়ুনআন্দোলনে রাতে বাতি নিভানোর কারিগর চসিকের প্রকৌশলী ঝুলন বরখাস্ত
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাতের বেলায় চট্টগ্রাম নগরীর সড়কবাতি নিভিয়ে রাখার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের আলোচিত প্রকৌশলী ঝুলন কুমার দাসকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। অপসারণের বিষয়টি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাম প্রটোকল কর্মকর্তা আজিজ আহমেদ নিশ্চিত করেছেন। গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক আদেশে ঝুলন কুমার দাসকে অপসারণ করা হয়। অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাসকে সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা- ২০১৯ এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বদলির মাত্র আড়াই মাসের মাথায় তাকে নিয়োগকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন