গণঅধিকার নেতার পক্ষে উত্তাল রাজপথ-বি.পি. নুরের প্রতি দেশজুড়ে গণসংহতি ও বিক্ষোভ
ক্যাটাগরি: Politics |
প্রকাশের তারিখ: 30 Aug 2025
বিশেষ প্রতিনিধি | ঢাকা
দেশের বিভিন্ন জেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে -গণঅধিকার পরিষদের- নেতা নুরুল হক নুর–এর প্রতি সংহতি প্রকাশ করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশালসহ বেশ কয়েকটি বিভাগীয় শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সমর্থকদের দাবি, সরকারের নানা অন্যায় ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাহসিকতার সাথে কথা বলায় নুরুল হক নুর বারবার হয়রানির শিকার হচ্ছেন। তাঁকে নিঃস্ব করতে, রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা ও হামলার শিকার করা হচ্ছে।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে লিখেন— “গণমানুষের কণ্ঠস্বর নুর“নুরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না“আমরা নুরের পাশে আছি” ইত্যাদি স্লোগান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথে উঠে আসা এই ছাত্রনেতা বর্তমানে দেশের যুবসমাজের মাঝে একজন প্রভাবশালী রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর নেতৃত্বে রাজপথে দুর্নীতি, ধর্ষণ, নিপীড়ন ও বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে সাধারণ মানুষ।
নুরের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করে, তাকে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, “এটা শুধু একজন নেতার নয়, এটা দেশের গণতন্ত্রের লড়াই।”
সারাদেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলেও কিছু জায়গায় পুলিশের বাধা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আয়োজকরা।