ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি পদে সাদিক কায়েমের জয়"।
ক্যাটাগরি: Politics |
প্রকাশের তারিখ: 10 Sep 2025
বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভিপি (সহসভাপতি) পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী *সাদিক কায়েম
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম পেয়েছেন *১৪ হাজার ৪২* ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী *আবিদুল ইসলাম খান* পেয়েছেন *৫ হাজার ৭৫৮* ভোট।
সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় সাদিক কায়েমের সমর্থক ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এই জয়ের মাধ্যমে ক্যাম্পাসে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীদের অবস্থান আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।