ব্রেকিং নিউজ
আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আনোয়ারায় মাদকের টাকার জন্য মায়ের ওপর হামলা, অভিযুক্ত ছেলে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি এডভোকেট মোহাম্মদ শিশির মনির লাখো লাখো মুসল্লির ঢল--- আখেরী মোনাজাতের মাধ্যমে কুমিরাঘোনা আখতরাবাদে মাহফিলে ইছালে সাওয়াব সম্পন্ন। স্মৃতিচারণা, দেশনেত্রী খালেদা জিয়াকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পরিবার দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

লোহাগাড়ায় জাতীয়তাবাদী তরুণ দলের নির্বাচনী প্রচারণার সূচনা, ধানের শীষে ভোট চাইলেন নেতৃবৃন্দ ।

ক্যাটাগরি: Politics | প্রকাশের তারিখ: 31 Jan 2026
লোহাগাড়ায় জাতীয়তাবাদী তরুণ দলের নির্বাচনী প্রচারণার সূচনা, ধানের শীষে ভোট চাইলেন নেতৃবৃন্দ ।

লোহাগাড়া প্রতিনিধি: মাহমুদ হক চৌধুরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা তরুণ দলের আহ্বায়ক আবু তাহের চৌধুরী। প্রচারণায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাইন মোহাম্মদ তফসীর সিকদার, সদস্য সচিব মিজানুর রহমান নিশান, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল তালুকদার (রাকিব), পলাশ দাশ, নাজিম উদ্দিন তামিম, নাসির উদ্দিন পিন্টু, রফিকুল ইসলাম, শাহেদ ও এরশাদ হোসেনসহ উপজেলা তরুণ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই লক্ষ্য অর্জনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।