চট্টগ্রামে সাংবাদিক হোসাইন জিয়াদের ওপর হামলা — ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি।
ক্যাটাগরি: National |
প্রকাশের তারিখ: 06 Oct 2025
নিউজ রিপোর্ট:
চট্টগ্রামে টেলিভিশন চ্যানেল "এখন টেলিভিশন"-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশিষ্ট সাংবাদিক -হোসাইন জিয়াদ-এর উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।
সূত্রে জানা যায়, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং এতে জিয়াদ মারাত্মকভাবে আহত হয়েছেন। এই ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।”
তারা আরও জানান, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
এখন টেলিভিশনের হেড অফিস থেকে জিয়াদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং ন্যায়বিচারের জোর দাবি জানানো হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা নয়, এটা আজ দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে সারাদেশে সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।